1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 3:28 pm
শিরোনামঃ
পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা দেয়া হবে এক লাখ ৩৬ হাজার শিশুকে কুড়িগ্রামে র‍্যাব-১৩ অভিযানে প্রায় ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ–২০২৬ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক, জ্বালানি সংকট গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ
ব্রেকিং নিউজঃ

সুশাসন,শান্তি ও পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়নপত্র দাখিল – নূরুল ইসলাম বুলবুল

  • Update Time : Monday, December 29, 2025

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে (ডিসি অফিস) তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিল শেষে নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা ২৪ এর আন্দোলনে অনেক তাজা প্রাণ হারিয়েছি। এই যে এতো যুদ্ধ শুধুমাত্র একটি সুন্দর সমাজের জন্য। দুর্নীতিকে বাদ দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই। দুর্ভাগ্যবশত গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করা হয়েছে।

বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। ন্যায়ের সাথে সামনে আমাদের কাজ করতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সত্যিকার অর্থে উদার পন্থী একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার। যেখানে নারী-পুরুষ সকলের সমমর্যাদা থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে যেন আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারি। নিজের ধর্মের প্রতি যেমন আমরা আনুগত্য প্রকাশ করি। ঠিক একইভাবে অন্যের ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে। সকল ধর্মের মানুষদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

অনেকেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা অতীতেও কোন বিভেদ করিনি, সামনেও করবো না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু জার- গিফারী, জামায়াতে নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের সাবেক এমপি মোঃ লতিফুর রহমান, জামায়াত নেতা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, এ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd