1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 11:28 am
শিরোনামঃ
গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন নেত্রকোনায় নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ নেত্রকোনা পৌরসভায় মানবিক ও নিরহংকার মনের মানুষ পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার গোবিন্দগঞ্জ হাসপাতালে অচেতন কে এই তরুণী আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা ইতালির ৫লক্ষ টাকার নোট বাংলাদেশে কোনো ব্যাংক গ্রহণ করছে না বললেন, ভুক্তভোগী ওয়ারেছ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২
ব্রেকিং নিউজঃ

হরিণাকুণ্ডুতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, January 6, 2026

​মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের আডুয়াকান্দি গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ শিকদার মোহাম্মদ মোহাইমেন আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জি এম বদরুল হাসান এবং কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষ।
​প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃকামরুজ্জামান বলেন, পেঁয়াজের আমদানিনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ এক বিরাট সম্ভাবনা সৃষ্টি করেছে। এটি বর্তমানে কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক একটি ফসল।

তিনি এলাকার কৃষকদের আধুনিক এই পদ্ধতিতে পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করেন এবং উপস্থিত কৃষকদের কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।
​উপসহকারী কৃষি অফিসার মোঃ বছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন। প্রদর্শনী প্লটের পেঁয়াজের ভালো ফলন দেখে স্থানীয় কৃষকরা আগামী মৌসুমে এই পেঁয়াজ চাষে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd