1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 2:42 pm
শিরোনামঃ
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন নেত্রকোনায় নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ নেত্রকোনা পৌরসভায় মানবিক ও নিরহংকার মনের মানুষ পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিকের প্রাণ হারালো, আহত ১০ জন

  • Update Time : Monday, January 12, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিকের প্রাণ হারালো, এ ঘটনায় আহত হয়েছে-১০ জন।

(১২ জানুয়া‌রি ) সোমবার বি‌কেল তিনটার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাশী রেলগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়সূ‌ত্রে জানা যায়, উপ‌জেলার ডোবরা গ্রামের জনতা জুট মিলের শ্রমিকদের নিয়ে পিকআপ ভ্যানটি মিলের দিকে যাচ্ছিল। এ-সময় রাজবাড়ী-কালুখালী টু ভাটিয়াপাড়া এক্সপ্রেস লোকাল একটি যাত্রীবাহী ট্রেন সোতাশী অরক্ষিত রেলগেট ক্রসিং হওয়ার মুহূর্তে পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কায় গাড়িটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ‌তে ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের প্রাণ হারায়।

নিহতরা হলেন, উপ‌জেলার ময়না ইউনিয়নের বিল কামরাইল গ্রামের সাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা(২২) ও মুসা মোল্লা(২০)। নিহত অপরজন নারী শ্রমিক চরবর্ণী গ্রামের আবুল কালামের স্ত্রী মোসাঃ জাহানারা বেগম(৪৫)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক বোয়ালমারী উপজেলা স্বাস্থ‌্যকে‌ন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহতদের মধ্যে
হানজালা(২৫) নামের এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, অরক্ষিত রেলগেট দিয়ে দ্রুতগতিতে পিকআপ ভ্যানটি পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লা‌গে। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত সবাই ডোবরা এলাকার জনতা জুট মিলের শ্রমিক। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন আসছে বিষয়টি না দেখে গাড়িটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd