1. admin@moheshpurnews24.com : admin :
July 21, 2026, 5:26 pm
শিরোনামঃ
নাসিরনগরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ছাত্র শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি
ব্রেকিং নিউজঃ

নীলফামারীর ৪টি আসনে গণভোটের প্রচারণার জন্য এনসিপির প্রার্থী ঘোষণা

  • Update Time : Saturday, January 24, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ

গণভোটের প্রচারণায় জন্য নীলফামারীর চারটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২৩শে জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সারাদেশের ন্যায় জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে এ দায়িত্ব দেয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে প্রত্যেক গ্রাম ও অলিগলিতে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া জরুরি। গণভোটের বিরোধীরা মাঠ পর্যায়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, সেগুলো মোকাবিলায় এনসিপি গণভোটের প্রার্থী ঘোষণা করেছে।

নীলফামারীর চারটি আসনে ঘোষিত প্রার্থীরা হলেন- নীলফামারী-০১ (ডোমার-ডিমলা): এনসিপি নীলফামারী জেলা যুগ্ম সদস্য সচিব মো. রাশেদ ইসলাম, নীলফামারী-২ (নীলফামারী সদর): জেলা সদস্য সচিব ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩ (জলঢাকা): জাতীয় যুব শক্তি নীলফামারী জেলার সংগঠক আহসান হাবিব রক্সি, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর): এনসিপির কিশোরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল কাইয়ুম।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও জানান, প্রার্থী ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট আসনগুলোতে গণভোটের পক্ষে সংগঠিত প্রচারণা শুরু করতে হবে। এছাড়াও জানাযায়, শনিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে এনসিপির নির্বাচনী থিম সং ও গণভোটের থিম সং প্রকাশ করা হবে। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd