1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 9:53 am
শিরোনামঃ
মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ। রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী স্থাপনা নির্মাণ নিয়ে বিতর্ক, স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে সরাইল – নাসিরনগর – হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। ২১ বছরের শিক্ষকতা জীবনের পর চাকরিচ্যুতির অভিযোগ: এক বছরের বেশি সময়েও মেলেনি প্রতিকার, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘোড়া জবাই ও পাচারের অভিযোগে ৭ জন আটক, ঘটনাস্থলে উত্তেজনা গোবিন্দগঞ্জ উপজেলায় ওলামা দলের সাধারণ সম্পাদক বিদ্যুতের বিরুদ্ধে হচ্ছেটা কী ইউপি চেয়ারম্যান পদের যোগ্যতাই কাল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত
ব্রেকিং নিউজঃ

দুমকিতে ইলিশ শিকারের দায়ে দুই জেলের ১৬ দিনের কারাদণ্ড

  • Update Time : Saturday, October 11, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের অভিযোগে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে ১৬ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে দুমকি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো.ইজাজুল হক এই দণ্ডাদেশ প্রদান করেন।

জামাল তালুকদার (৫০), পিতা: মৃত চান্দু তালুকদার, গ্রাম: ঝাটরা, আঙ্গারিয়া ইউনিয়ন।মো. কাওছার হাওলাদার (৩০), পিতা: মৃত বারেক হাওলাদার, গ্রাম: পশ্চিম ঝাটরা, আঙ্গারিয়া ইউনিয়ন।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয়ভাবে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন বৃহস্পতিবার রাতে মৎস্য বিভাগের একটি বিশেষ অভিযান দল পায়রা নদীতে অভিযান চালায়। এ সময় উপজেলার বাহেরচর সংলগ্ন পায়রা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করার সময় মৎস্য বিভাগ ওই দুই জেলেকে হাতে-নাতে আটক করে।

অভিযানকালে জেলেদের ব্যবহৃত একটি নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরদিন সকালে আটককৃত দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত এই রায় প্রদান করেন। দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের বর্তমানে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd