1. admin@moheshpurnews24.com : admin :
February 4, 2026, 4:09 am
শিরোনামঃ
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি নান্নুসহ চার নেতা বহিষ্কার ‎ পলাশবাড়ীতে ব্যবসায়ীদের হস্তক্ষেপে দখল হওয়া দোকান ফিরে পেলেন মূল মালিক মসলা ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন” কোটচাঁদপুরে নির্বাচনী সমাবেশে অধ্যাপক মতিয়ার রহমান ধানের শীষের বিজয় হলে আপনাদের স্বপ্ন পুরনে সারা জীবন পাশে থাকবে—- মোহাম্মদ শামীম কায়সার লিংকন ‎বাগেরহাটে নির্বাচনি স্বস্তিতে জামায়াত,বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, বাংলাদেশ খেলাফতে মজলিস কক্সবাজার জেলা শাখার সম্মানিত জইন্ট সেক্রেটারি কামাল উদ্দিনের সমাজ ও শিক্ষা উন্নয়নে ভূমিকা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি জামায়াত আমীর ডা. শফিকুল রহমানের নির্বাচনী জনসভা সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ
ব্রেকিং নিউজঃ

টেকনাফে বিজিবির সংবাদ সম্মেলন আসন্ন নির্বাচন ও গণভোটে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত

  • Update Time : Sunday, February 1, 2026

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

তিনি আরও জানান, নির্বাচন পরিচালনায় সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করছে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ পূর্ণমাত্রায় মোতায়েন করা হয়েছে। দেশের ৪৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালন করছেন। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে বিজিবি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছে।

এছাড়া ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি আসনেই মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বিজিবির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ড্রোন, বডি অন ক্যামেরা, নাইট ভিশন ও থার্মাল ইমেজার, রাডার এবং ডগ স্কোয়াডসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

এদিকে নাফ নদীতে নৌ-টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে সীমান্তবর্তী এলাকার ভোটাররা নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারেন। সীমান্তে যেকোনো সন্ত্রাসী কার্যক্রম ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd