1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 10:18 am
শিরোনামঃ
গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ
ব্রেকিং নিউজঃ

নীলফামারীর জলঢাকায় বিএনপি’র অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

  • Update Time : Tuesday, February 3, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা ধর্মপালন ইউনিয়নের দক্ষিণ পাইটকা পাড়াগ্রামের জামায়াতের নির্বাচনি গন সংযোগে ইউনিয়ন ওলামা দলের সভাপতি মোঃ মহুবর রহমান, সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান,৯ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি আনিসুর রহমানের নেতৃত্বে বিএনপি’র অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) দুপুরে এ যোগদান অনুষ্ঠানে নীলফামারী -৩ (জলঢাকা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বিএনপি থেকে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

এ সময় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে আমি ও আমার কর্মী এবং অনুসারীরা এ সংগঠনে যোগদান করলাম। একই সঙ্গে জামায়াতের নীলফামারী -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে নির্বাচনি প্রচারণায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিওন,জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, ইউনিয়ন আমীর মাওলানা রাশেদুজ্জামান, জেলা শিবিরের সভাপতি তাজমুল হাসানসহ ইউনিয়ন জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নীলফামারী -৩ (জলঢাকা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সালাফীর সঙ্গে কথা বললে তিনি বিএনপি নেতাকর্মীদের তার দলে স্বাগত জানিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সবাইকে নিয়ে তিনি এখন মাঠে কাজ করছেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd