1. admin@moheshpurnews24.com : admin :
July 21, 2026, 2:11 pm
শিরোনামঃ
নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

  • Update Time : Wednesday, February 18, 2026

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কৃতজ্ঞতা জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এই বিজয় আমার একার নয় বরং ফরিদপুরের প্রতিটি মানুষের সম্মিলিত অর্জন। যারা তাকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা যারা ভিন্নমত পোষণ করেছেন, সবার প্রতিই শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ তার স্ট্যাটাসে বলেন, নির্বাচনী প্রচারণায় মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম করা তরুণ কর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় যুক্ত থাকা নারী কর্মী, চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের মাঠে কাজ করা সাধারণ মানুষ, সবার অবদানেই এই বিজয় সম্ভব হয়েছে। তিনি মসজিদে দোয়া করা মুরুব্বি ও ঘরে বসে প্রার্থনায় অংশ নেওয়া নারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, রাজনীতি মানে মানুষের সেবা করা এবং জনগণের দায়িত্ব কাঁধে নেওয়া। নির্বাচনের শুরুতেই যে অঙ্গীকার করেছিলেন, সেই শপথ পুনর্ব্যক্ত করে তিনি জানিয়েছেন, জনগণের ওপর শাসন করতে নয়, বরং সেবক হয়ে পাশে দাঁড়াতে এসেছি।
নবনির্বাচিত এই সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের দেওয়া এই আমানতের মর্যাদা তিনি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে রক্ষা করবেন। তার নেতৃত্বে ফরিদপুর হবে শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির এক আদর্শ জনপদ।
তিনি ফরিদপুরবাসীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd