1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 5:32 pm
শিরোনামঃ
গাইবান্ধায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে কুঠি পাড়ায় মহিলা পরিষদের সভা ​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ নেপথ্যে নিম্নমানের খাবারের অভিযোগ রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের র‌্যালি

  • Update Time : Wednesday, February 18, 2026

আব্দুস সালাম, নীলফামারীপ্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর যৌথ উদ্যোগে র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুইয়া, ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন।

আয়োজকরা জানান, রমজান মাস আত্ম সংযম, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে এবং পবিত্র এ মাসের মর্যাদা রক্ষায় জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এ র‌্যালির আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম বলেন, ‘পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে সকলকে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না, যা পবিত্র মাহে রমজানের ভাবগাম্ভীর্যের সঙ্গে সাংঘর্ষিক হয়।’
র‌্যালিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে পবিত্র রমজানের শিক্ষা ও মূল্যবোধ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd