1. admin@moheshpurnews24.com : admin :
February 20, 2026, 12:17 am
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি প্রাথমিক বিদ্যালয় নৈশপ্রহরী রিমু মন্ডল কে গ্রেফতার করেছে পুলিশ আনোয়ারা চাতরী ট্রাফিক ইনচার্জ এর আবুল কালাম আজাদ এর নিয়ন্ত্রণে মাসিক কোটা দিয়ে চলতে হয় পরিবহন যানবাহন, হরিণাকুণ্ডুতে পানের বরজে ভয়াবহ আগুন: নিঃস্ব বহু চাষি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধা দরিদ্র মানুষের মাঝে ১০ টন চাল বিতরণ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বাবু হরিদাস চন্দ্র ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর বেড়ীবাধে সবজির দাম নিয়ে সংঘর্ষ, আহত ১ নাসিরনগরে প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচছায় সিক্ত হলেন জননেতা এম এ হান্নান (এমপি) হরিণাকুণ্ডুতে ৮ জন স্বাস্থ্য ক্যাডার এলেন নীলফামারীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং
ব্রেকিং নিউজঃ

সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন

  • Update Time : Thursday, February 19, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
মোঃ জাকারিয়া হোসেন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের কারণে বাবার লাশ আটকে রাখা হয়েছিল প্রায় ৩০ ঘণ্টা। গতকাল বুধবার রাত ১১টার দিকে স্ট্যাম্পে লিখিত সমঝোতার মাধ্যমে এবং উভয় পক্ষের স্বাক্ষরের পর জানাজা ও দাফন সম্পন্ন হয়। ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজার রহমান (৭৫) গত মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যের কারণে মারা যান। পরদিন বুধবার বেলা ১১টায় জানাজার সময় নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়। তবে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধের কারণে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হয়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবদ্দশায় আজিজার রহমান বাড়িভিটাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর ছেলে রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে লিখে দেন। এ নিয়ে প্রথম পক্ষের ছেলে আবদুল হাকিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জানাজায় অংশ নিতে এলাকাবাসী জড়ো হলে হাকিম সম্পত্তির সমবণ্টন নিশ্চিতের দাবি জানিয়ে দাফনে আপত্তি তোলেন। এ ঘটনায় জানাজা স্থগিত হয়ে যায়। মরদেহ কাফন পরানো অবস্থায় বাড়ির আঙিনায় খাটিয়ায় রাখা ছিল।

দিনভর স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা দুই পক্ষকে নিয়ে একাধিক দফায় বৈঠক করেন। সন্ধ্যার পরও সমাধান না হওয়ায় পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। অবশেষে রাত ১০টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বসতভিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই ৮ শতাংশ করে পাবেন এবং অবশিষ্ট অংশ বোনের প্রাপ্য হিসাবে থাকবে। পাশাপাশি আবাদি জমি আইনানুগ প্রক্রিয়ায় সুষ্ঠু তদারকির মাধ্যমে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা সম্পাদন করা হয় এবং এতে উভয় পক্ষ স্বাক্ষর করে। সমঝোতার পর রাত ১১টার দিকে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd