1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 5:11 pm
শিরোনামঃ
গাইবান্ধায় পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে কুঠি পাড়ায় মহিলা পরিষদের সভা ​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ নেপথ্যে নিম্নমানের খাবারের অভিযোগ রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
ব্রেকিং নিউজঃ

​নিঃস্ব বিধবার শেষ সম্বলটুকুও কেড়ে নিল আগুন: দুমকিতে ঘর পুড়ে ছাই

  • Update Time : Friday, February 20, 2026

​সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শেফালী বেগম (৫০) নামের এক অসহায় ও মানসিক ভারসাম্যহীন বিধবা মহিলার বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বাজারের পুরাতন মাছ বাজার সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে যখন চারদিকে তারাবির নামাজের নিস্তব্ধতা, ঠিক তখনই হঠাৎ শেফালী বেগমের ঘর থেকে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
​বোর্ড অফিস বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম হাওলাদার জানান, “নামাজ চলাকালীন আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হয়।”

​খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে যাতায়াত ও দূরত্বের কারণে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

​প্রাথমিক অবস্থায় স্থানীয়দের ধারণা, রান্নার চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। দীর্ঘদিনের আশ্রয়স্থল হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন মানসিক ভারসাম্যহীন শেফালী বেগম। তার এই নিঃস্ব অবস্থায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd