1. admin@moheshpurnews24.com : admin :
February 21, 2026, 12:15 am
শিরোনামঃ
গাইবান্ধায় বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত: পৌর শহীদ মিনারে পুলিশ সুপারের পুষ্পস্তবক অর্পণ। বাংলাদেশ সম্মেলিত পেশাজীবি পরিষদের কুমিল্লায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে অমর একুশে ফেব্রুয়ারি, সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি একুশের প্রথম প্রহরে ঝালকাঠি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন একুশের চেতনা হোক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা” ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে ১১ পদে ২৪ জনের মনোনয়নপত্র দাখিল একুশে ফেব্রুয়ারি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত এমপি আব্দুল আলীম স্যারকে বরণ মোংলায় সুন্দরবনের বন্য শুকর জবাই করে পাচারকলে উদ্ধার করেছে এলাকাবাসী
ব্রেকিং নিউজঃ

মোংলায় সুন্দরবনের বন্য শুকর জবাই করে পাচারকলে উদ্ধার করেছে এলাকাবাসী

  • Update Time : Friday, February 20, 2026

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন মোংলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া এলাকা দিয়ে পাচারকালে জবাই করা বস্তাবন্দি অবস্থায় একটি বন্য শুকর আটক করে স্থানীয় লোকজন।

‎(১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার)রাত ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি টহল ফাঁড়ী ও কাটাখালি টহলফাড়ির মাঝামাঝি বুরবুড়িয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় পাচারকারীরা শুকরটি নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে শুকরটিকে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দিলে তারা ঘটনা স্থালে এসে গলাকাটা বন্য শুকরটিকে উদ্ধার করতে সক্ষম হন।

‎বন বিভাগের বৈদ্যমারি এবং কাটাখালি টহল ফাঁড়ির সদস্যরা শুকরটি উদ্ধার করে কেরাসিন ছিটিয়ে মাটিচাপা দেন।

‎স্থানীয় কয়েকজনের তথ্যমতে গতকাল রাতে একদল পাচারকারী সুন্দরবন থেকে একটি বন্য শুকর শিকার করে জবাই করা অবস্থায় পাচারের চেষ্টা করছিলো। তারা এই মাংস হরিণের মাংস বলে চালিয়ে দিয়ে বিক্রি করে থাকেন। তারা আরও জানান বুরবুড়িয়া এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা ধাওয়া করে শুকরটিসহ পাচারকারীদের আটকে ফেলার চেষ্টা করার সসয় নানা রকম ভয় ভীতি ও আতংক ছড়িয়েয়ে মটরসাইকেল যোগে চলে যান। তবে ধাওয়া খেয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও জবাই করা শুকরটি বস্তাবন্দী অবস্থায় ফেলে রেখে যেতে বাধ্য হয় তারা।

‎খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বৈদ্যুমারি টহল ফাঁড়ি এবং কাটাখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার রাজিবের নেতৃত্বে বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে জবাই করা শুকরটি উদ্ধার করেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাচারকৃত ও মৃত বন্যপ্রাণী লোকালয়ে রাখা বা ব্যবহারের সুযোগ না থাকায়, রাতেই বন কর্মকর্তাদের উপস্থিতিতে শুকরটিকে নিরাপদ স্থানে কেরাসিন তেল দিয়ে মাটিচাপা দেওয়া হয়।

‎ঘটনা সম্পর্কে জানতে চাইলে বন কর্মকর্তারা ইফতেখার রাজিব বলেন”মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেয়ে চাঁদপাই এসিএফ ও স্টেশন কর্মকর্তার নির্দেশক্রমে ঘটনাস্থল থেকে একটি গলাকাটা শুকর বস্তা বন্দি অবস্থায় উদ্ধার করি পরে শুকুরটিকে ডিসপোজ করার জন্য যথাযত স্থানে গিয়ে ডিসপোজ করি আপাতত কোন অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে এই ঘটনায় জড়িত কোন অপরাধীকে পাওয়া মাত্র তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
‎তারা আরো জানিয়েছেন সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রানী রক্ষায় বন বিভাগের এই সকল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd