1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 12:49 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬: কিশোরগঞ্জে জেলা পুলিশের নানা কর্মসূচি

  • Update Time : Saturday, February 21, 2026

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মত্যাগ ও ভাষা আন্দোলনের অবিস্মরণীয় স্মারক। ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ পালন করেছে জেলা পুলিশ।

২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কিশোরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী, জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনা করা হয়। আলোচনায় বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও অধিকার সচেতনতার প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় রেখে কিশোরগঞ্জ জেলা পুলিশ যথাযোগ্য সম্মান ও মর্যাদার সঙ্গে দিবসটি পালন করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd