1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 2:14 pm
শিরোনামঃ
নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার বিভিন্ন কাজের প্রশংসায় ভাসছেন অধ্যাপক মতিয়ার রহমান এর গণসংযোগে সরগরম আজমপুর ইউনিয়ন ব্রাহ্মণবাড়ীয়া – বাঞ্ছারামপুরে ২০কেজি গাঁজাসহ পিকআপ জব্দ নেত্রকোনায়’ সড়ক সংস্কারে: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ নীলফামারীতে দারিদ্র বিমোচনে ‘যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অস্তিত্বসংকটে নাসিরনগরে অসংখ্য খাল- বিল বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের মঞ্চ থেকে টেলিভিশনে: ২৫ বছরের অভিনয় জীবনের আলোচিত মুখ রাজা হাসান মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে
ব্রেকিং নিউজঃ

মোবাইল নাম্বারের মাধ্যমে আনোয়ারায় ট্রাফিক পুলিশের টি আই আবুল কালাম এর বিরুদ্ধে মাসিক অর্থ আদায়ের করার অভিযোগ, যানজটে ভোগান্তি,

  • Update Time : Saturday, February 21, 2026

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে পরিবহন চালকদের কাছ থেকে মাসিক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় পরিবহন চালক ও বাসিন্দাদের অভিযোগ, এতে এলাকায় যানজট ও জনভোগান্তি বেড়েছে।

চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, চাতরী চৌমুহনী বাজার এলাকায় সিএনজি, অটোরিকশা ৬ হাজারের অধিক পরিমাণের ও পিকআপ চালকদের কাছ থেকে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের অর্থ নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক বলেন, কোনো ধরনের রসিদ বা টোকেন ছাড়া চালকদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে অর্থ নেওয়া হয়। টাকা না দিলে গাড়ি আটক বা মামলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যারা নিয়মিত অর্থ দেন তারা বাজার এলাকায় সড়কের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করান। এতে আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, চকরিয়া ও চন্দনাইশ রুটের যানবাহন চলাচলে দীর্ঘ যানজট তৈরি হয়। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের।

এ বিষয়ে অভিযুক্ত ট্রাফিক ইনচার্জ আবুল কালাম আজাদের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল কেটে দেন। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd