1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 3:30 pm
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

যৌতুকের দাবিতে প্রবাসীর স্ত্রীকে দেবর কর্তৃক মারধর, সাংবাদিকদের মামলা ও দেখে নেওয়ার হুমকি

  • Update Time : Saturday, February 21, 2026

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর বাউফলে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দিতে রাজি না হওয়ায় আকলিমা আক্তার (২১) নামের এক গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বাউফল উপজেলার শাপলাখালী গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।
​আক্রান্ত আকলিমা আক্তার ওই গ্রামের মৃত কবির মৃধার মেয়ে। পাঁচ বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের খুরশিদ মৃধার ছেলে প্রবাসী মনির মৃধার সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তাদের তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
​
পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আকলিমাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন তার স্বামী মনির মৃধা। আকলিমার বাবা বেঁচে না থাকলেও মেয়ের সুখের কথা চিন্তা করে তার মা ইতিপূর্বে কয়েক দফায় জামাইকে টাকা দিয়েছেন। বর্তমানে মনির লেবানন প্রবাসী হওয়া সত্ত্বেও সেখান থেকে ফোনে ২ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে তালাক দেওয়ার হুমকি দেন।
​সর্বশেষ দাবি করা এই যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে, গত রবিবার বিকেলে মনিরের ছোট ভাই আকাশ মৃধা (২২) আকলিমাকে নির্মমভাবে মারধর করেন। খবর পেয়ে আকলিমার ছোট ভাই তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
​হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সুজন ইসলাম জানান, “গৃহবধূর শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।”

এই বিষয়ে লেবানন থেকে প্রবাসী মনির মৃধার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কথা বলতে রাজি হননি। পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, “এগুলো নিয়ে নিউজ করলে আমি সাংবাদিকদের বিরুদ্ধে আদালতে মামলা করবো। আপনারা যা পারেন করেন।” এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত দেবর আকাশ মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
​
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “এখন পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd