1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 8:57 am
শিরোনামঃ
অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”—মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাধীনতা পদক–২০২৬ ও সাহিত্য সম্মাননা প্রদান চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬ আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা
ব্রেকিং নিউজঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন

  • Update Time : Saturday, February 21, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দকী আসাদ এবং সেক্রেটারি মো. খাইরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য অধ্যাপক মোঃ সফিউর রহমান বিপ্লব, মানিক রায়হান, মফিজ উদ্দিন, রোজিয়া সুলতানা ও আইরিন পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারীদের মাঝে দেশপ্রেম ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ জাগ্রত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd