1. admin@moheshpurnews24.com : admin :
July 21, 2026, 2:18 pm
শিরোনামঃ
নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মহিলাকে মাথায় আঘাতে থানায় লিখিত অভিযোগ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন-এমপি নূরুল ইসলাম বুলবুল গাইবান্ধা সদর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হচ্ছে। নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান। গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে উপজেলা সদর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করতে হবে ; পাইকগাছায় আইনশৃঙ্খলা সভায় এমপি মাওলানা আবুল কালাম আজাদ

  • Update Time : Tuesday, February 24, 2026

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি:-
খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা ও উপজেলা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ সভায় পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভায় উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের কল্যাণে ও নিরপেক্ষ স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে হবে। আপনাদের কলমের স্বচ্ছতার জবাবদিহিতা রয়েছে দুটি জায়গায়, আল্লাহু ও জনগণের কাছে। এই দুটি জায়গায় সঠিক ভাবে দায়িত্ব আপনারা নিশ্চিত করবেন।

এসময় তিনি বলেন, সব জায়গায় আপনাদের ভুমিকা থাকবে জিরোপয়েন্ট। কারোর চাপে পড়ে নিরপেক্ষতা হারাবেন না। এছাড়াও সরকারি কাজে কোন প্রকার অবৈধ লেনদেন না হয় নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি থানার আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, যে কোনো অপরাধ বা অনিয়মের তথ্য দ্রুত প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, আব্দুল্লাহ সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা তাদের বক্তব্যে মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর নজরদারি, গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল জোরদার, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সভা শেষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd