1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 6:17 pm
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

মান্দায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

  • Update Time : Wednesday, February 25, 2026

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসন-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে মান্দা উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়া পরিচালিত হওয়ায় মেসার্স ছবিরন ব্রিকসকে ১ লাখ ১০ হাজার টাকা এবং মেসার্স ছালেহা ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এসব জরিমানা করা হয় এবং আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, নওগাঁ-এর একটি চৌকস দল অংশ নেয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd