–
সোহেল খান দুর্জয় নেত্রকোনা
এই স্বপ্নের মাঝে বিভোর আমি স্বপ্নেই যাই হারিয়ে
ভালোবাসার নেইকো মৃত্যু দাওনা দুহাত বাড়িয়ে
হৃদয়ের গহীনে উঁকি মারে একটুখানি ভালোবাসা
তুমি না চাইলেও বিভোর থাকি আবেগের ভাষায়
চিরন্তন সত্যি ভালোবাসার কোনদিন নেইকো মৃত্যু
আমি মরে গেলেও ভালোবাসা ছড়িয়ে থাকবে সত্যি
স্বপ্নের মাঝে রঙিন আমি স্বপ্নে থাকি আমি বিভোর
আমাদের ভালোবাসা রঙিন হবে দুইজন হবো অমর
পৃথিবীতে এক আকাশ স্বপ্ন নিয়ে তুমি আর যে আমি
মনের গহীনে থাকো তুমি সুখের সাগরে রঙিন আমি
ভালোবাসা একটি শব্দ বিশালতার নেইকো অন্তর
রুপ সাগরের মাঝে আছে ভালোবাসার স্মৃতি চিরন্ত।
ভালোবাসা সকল সুখের মূল একটা শব্দে বিরাজমান
সেই তো শুধু ভালোবাসা দুটি মনের হয় মিলনমালা
নেইকো আমি নেইকো তুমি থাকবে বেছে ভালোবাসা
বেঁচে আছি তুমি আর আমি থাকবে যে আলো আশা
সত্যিই ভালোবাসার মাঝে আছে আজব এক শক্তি
তোমাকে ভালোবেসে হয়েছে আমার সে অনুভূতি
যদিও থাকি আমি আকাশ থেকে দূরে যে বহুদূরে
তবুও যে তুমি থাকো আমার হৃদয়ের সবটা জুড়ে
সত্যিই কাজের ফাঁকে অবসরে তোমাকে নিয়ে ভাবি
তাই স্বপ্নের বালুচরে তোমাকে নিয়ে আঁকি কত ছবি,
তোমার কল্পনায় হৃদয়ে অনুভূত হয় অনাবিল শান্তি
তোমাকে নিয়ে স্বতন্ত্র ভাবনায় আসেনা কোন ক্লান্তি
তুমি তো জানো সারাটা দিন ডুবে থাকি কাজের মাঝে
তুমি থাকো শতত আমার ভালোবাসা সে হিয়ার মাঝে
তোমার এলোমেলো চুলের ঘ্রাণ আমায় মাতাল করে
তোমার স্বলজ্জিত মুখ এই চাহনি আমায় পাগল করে
সত্যিই বিস্মিত আমি যতই ভুলতে চাই যেন তোমায়
তুমি ততই আঁকড়ে ধরো আমার চিন্তার মণি কোঠায়
খুব সুন্দর না আমাদের এই ভাবনার লোনা জলে
হৃদয়ে ভাসো তুমি আমার এই বেদনার বেনোজলে
সত্যিই তোমার কাজল কালো আঁখি আর রুদ্ধশ্বাস
আমার এই মনের ভেতরটা করে দেয় যে এলোমেলো
তোমার ভালোবাসায় পাগল হয়ে যায় যে নাভিশ্বাস
পবিত্র ভালোবাসা এমনেই হয় পৃথিবীতে দুজন দুজনার।