1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 6:17 pm
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইলসহ আটক একজন

  • Update Time : Thursday, February 26, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন (৩০)। তিনি সদর উপজেলার সুবর্ণখুলী এলাকার বাসিন্দা এবং তার পিতা মো. কুদ্দুস আলী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজারে অবস্থিত আরিফা টেলিকম নামের একটি মোবাইল দোকানে অভিযান চালানো হয়। মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, অভিযানকালে দোকানটি তল্লাশি করে ২০টি সচল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২০টি অকেজো মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৪০টি মোবাইল ফোন চোরাই বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে সেগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় নীলফামারী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায়। চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd