1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 10:01 am
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ মরার উপর খারার ঘা, নেত্রকোনার হাওরের ফসল রক্ষা বাঁধেই এখন কৃষকের ফসলের গলার কাঁটা সাবরাংয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের কিশোরগঞ্জে ভোরের অভিযানে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার দুইটি চাকু — পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত 
ব্রেকিং নিউজঃ

রামেক হাসপাতালে জাপানের নামে চীনের লিফট সরবরাহের অভিযোগ

  • Update Time : Thursday, February 26, 2026

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ জাপানের নাম ব্যবহার করে চীনে তৈরি লিফট সরবরাহের অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকার জালিয়াতি ও অনিয়মের প্রশ্ন দেখা দিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গণপূর্ত বিভাগের মাধ্যমে হাসপাতালের জন্য নতুন লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প অনুযায়ী জাপানি ব্র্যান্ডের লিফট সরবরাহের কথা থাকলেও বাস্তবে চীনে তৈরি লিফট সরঞ্জাম আনা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
অভিযোগ রয়েছে, দরপত্রে উল্লেখিত ব্র্যান্ড ও সরবরাহকৃত পণ্যের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। এ নিয়ে হাসপাতাল প্রশাসনের ভেতরেও আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে।
হাসপাতালের একাধিক কর্মকর্তা ও ড.শংকর কুমার বলেন, প্রকল্পের শর্ত অনুযায়ী মানসম্মত ও নির্ধারিত ব্র্যান্ডের লিফট সরবরাহ করার কথা ছিল। কিন্তু সরবরাহকৃত যন্ত্রাংশে ভিন্ন দেশের উৎপাদনের তথ্য পাওয়া গেছে।
যা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে।এটা অফিসিয়ালি আমরা ব্যবস্থা নিবো।

এদিকে, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিম্নমানের বা চুক্তিবহির্ভূত সরঞ্জাম সরবরাহ করা হলে তা রোগী ও স্বজনদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রশন মালিক পক্ষ জাকির হোসেন জানান, আমার গণপুর্ত
চুক্তি হয়েছে আমি সেই অনুযায়ী কাজ করেছি। এতে আমার প্রতিষ্ঠান কোন অনিয়ম করেনি।
আর রামেক হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলবে সেটা শুনতে আমি বাধ্য নয়। তাদের সাথে আমার কোন চুক্তি নেই তারা যা বলবে গণপুর্ত কে বলতে পারে।

এ বিষয়ে গণপূর্ত বিভাগ -২ এর সাবেক নির্বাহী পকৌশলী শফিক আজম ঢাকা বদলী হয়েছেন।তাই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।বর্তমান নির্বাহী পকৌশলী মিজান রহমান তাকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd