1. admin@moheshpurnews24.com : admin :
February 28, 2026, 12:50 am
শিরোনামঃ
আমের মুকুলে ভরে গেছে আম গাছ মিরপুরে কোটি টাকা হাতিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আ.লীগ নেতা ফরিদুল আলম: ভুক্তভোগীদের হাহাকার নেত্রকোনা প্রেসক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উত্তর বন্দর যাকাত এন্ড ফিতরা ফান্ডের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওদাগ্রাম যুব বিভাগের ইফতারের মাহফিলের আয়োজন। শাহজাহান চৌধুরী–কে ফুলেল শুভেচ্ছা, উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব – ইলিয়াস হোসেন মাঝি গোবিন্দগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সারকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা পলাশবাড়ীতে জামায়াত নেতা রুহুল আমিনকে মাদক ব্যবসায়ীর হত্যার হুমকি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

পলাশবাড়ীতে জামায়াত নেতা রুহুল আমিনকে মাদক ব্যবসায়ীর হত্যার হুমকি

  • Update Time : Friday, February 27, 2026

মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জামায়াতের শূরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি রুহুল আমিন সরকারকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিন্টু নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার জুনদহ বাজারে রুহুল আমিনের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাইগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টু তার ৩-৪ জন সঙ্গীসহ দেশীয় অস্ত্র (বেকি ও হাসিয়া) নিয়ে রুহুল আমিনের বাড়ির গেটে অবস্থান নেন।
তারা সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং রুহুল আমিনকে উদ্দেশ্য করে হাত পা কেটে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন।
এই ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে গত কয়েকদিন আগে জুনদহ বাজার এলাকায় একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে রুহুল আমিন সরকার মাদকের বিরুদ্ধে কড়া বক্তব্য প্রদান করেন।
মূলত ওই বক্তব্যের কারণেই ক্ষিপ্ত হয়ে মাদক সম্রাট মিন্টু এই হামলা ও হুমকির পরিকল্পনা করেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

ঘটনার সময় রুহুল আমিন সরকার বাড়িতে ছিলেন না
এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান আমি তখন ব্যবসায়িক কাজে বাইরে ছিলাম।
সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমার পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

তিনি আরও দৃঢ়তার সাথে বলেন কোনো প্রকার ভয় ভীতি দেখিয়ে আমাদের মাদকবিরোধী অবস্থান থেকে সরানো যাবে না।
ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে আমাদের এই সতর্ক প্রহরা এবং লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে

চিহ্নিত মাদক ব্যবসায়ী মিন্টুর এমন দুঃসাহসিক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd