1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 8:25 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

উত্তর বন্দর যাকাত এন্ড ফিতরা ফান্ডের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন

  • Update Time : Friday, February 27, 2026

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:(আহৃদ রেজা)

কর্ণফুলীর উত্তর বন্দরে সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করতে “উত্তর বন্দর যাকাত এন্ড ফিতরা ফান্ড”-এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ পবিত্র জুমার নামাজের পর হযরতুল আল্লামা মুফতি নঈম উদ্দিন আলকাদেরী (রাঃ) স্মৃতি সংসদ কর্তৃক প্রতিষ্ঠিত উত্তর বন্দর যাকাত এন্ড ফিতরা ফান্ডের উদ্যোগে এ কর্মসূচির সূচনা করা হয়। উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপদেষ্টা মণ্ডলী, হিসাব নিয়ন্ত্রক, বিশেষ প্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাধারণ সদস্যসহ এলাকার তরুণ সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তব্য প্রদান করেন উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব ও পেশ ইমাম এবং সদস্য নবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, যাকাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর মাধ্যমে মানবজাতির জন্য প্রেরিত একটি বরকতময় ও সুসমন্বিত অর্থনৈতিক ব্যবস্থা। সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতেই যাকাতের বিধান প্রবর্তিত হয়েছে।

তিনি আরও জানান, নিসাব পরিমাণ সম্পদ—অর্থাৎ সাড়ে ৭ ভরি স্বর্ণ অথবা সাড়ে ৫২ তোলা রুপার সমমূল্যের সম্পদ—কোনো ব্যক্তির নিকট এক বছর পূর্ণ থাকলে তার ওপর যাকাত ফরজ হয়। বর্তমান বাজারদর অনুযায়ী স্বর্ণের মূল্য তুলনামূলক বেশি হলেও সাড়ে ৫২ তোলা রুপার মূল্য (প্রতি ভরি ৪,০৮২ টাকা হিসেবে) প্রায় ২,১৪,৩০৫ টাকা নির্ধারিত হয়। সুতরাং, কোনো ব্যক্তির নিকট এক বছর ধরে ২,১৪,৩০৫ টাকা সমপরিমাণ সম্পদ জমা থাকলে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বক্তারা বলেন, সংগঠিত ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে যাকাত ও ফিতরার অর্থ সঠিকভাবে বিতরণ করা গেলে সমাজে দারিদ্র্য বিমোচন ও মানবিক সহায়তায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব। মাসব্যাপী চলমান সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd