1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 6:09 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

রাজবাড়ীতে মাদক ব্যবসায়ীর লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু; এলাকায় চাঞ্চল্য

  • Update Time : Sunday, March 1, 2026

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ সুজাত মোল্লা

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নে এক মাদক ব্যবসায়ীর হামলায় মো. শমসের শেখ (৬৯) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ভোরে সেহেরি খেয়ে মসজিদে যাওয়ার পথে এই নৃশংস হামলার শিকার হন তিনি। এই ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী মো. বরকত শেখকে (৪০) গ্রেফতার করেছে জেলা পুলিশ।

ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শমসের শেখ শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা। আজ ভোরে সেহেরি শেষ করে তিনি নিজ বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হন। পথে ওত পেতে থাকা একই গ্রামের বরকত শেখ বাঁশের লাঠি দিয়ে বৃদ্ধের মাথায় পরপর চারটি আঘাত করেন। এতে তিনি গুরুতর জব্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়।

অভিযুক্তের পরিচয়:
স্থানীয়রা জানিয়েছেন, ঘাতক বরকত শেখ ও তার দ্বিতীয় স্ত্রী আঁখি বেগম দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। গত সংসদ নির্বাচনের আগে বরকত ‘পাগল’ সেজে এলাকায় ঘুরে বেড়াতেন এবং সাধারণ মানুষকে আঘাত করতেন। এলাকাবাসী তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ‘পাগল নয়’ বলে নিশ্চিত করে বাড়িতে পাঠিয়ে দেন। এলাকাবাসীর দাবি, মূলত মাদক ব্যবসা আড়াল করতেই তিনি পাগলের অভিনয় করতেন।

পুলিশি তৎপরতা:
ঘটনার পরপরই রাজবাড়ী জেলা পুলিশ অভিযানে নামে। আজ সকালে অভিযুক্ত বরকত শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd