1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 7:18 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় আদালতের আদেশে চেয়ারম্যানের পদ ফিরে পাওয়া এবং ইউএনও’র বদলি নিয়ে চাঞ্চল্য

  • Update Time : Sunday, March 1, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চলমান প্রশাসনিক ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে নাটকীয় মোড় নিয়েছে লেংগুরা ইউনিয়ন পরিষদের ঘটনা। রবিবার (১ মার্চ) একই দিনে বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া স্বপদে ফিরেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলির আদেশ জারি হয়েছে। এমন যুগপৎ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়ার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে বাধা প্রদান ও আদালত অবমাননার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। এ আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান মাননীয় হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে হাইকোর্ট চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন।

আদালতের এ স্থগিতাদেশের প্রেক্ষিতে আজ (রবিবার) নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে স্বপদে বহালের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নেত্রকোনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রণালয় আদালতের নির্দেশনার ভিত্তিতে তিন মাসের জন্য বরখাস্তাদেশ স্থগিত করেছে। অন্যদিকে, চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া নিজেই আজ পরিষদে বসেছেন এবং দায়িত্বভার গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন। তার স্বপদে ফেরার চিঠি এবং ইউএনও’র বদলির আদেশ একই সাথে এসেছে।

চেয়ারম্যানের স্বপদে ফেরার দিনেই কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমানের বদলির প্রজ্ঞাপন জারি করেছে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। ১ মার্চ জারি করা আরেক প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এরআগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনাকালে এই দুজনের একজন জনপ্রতিনিধি ও আরেকজন কর্মকর্তার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। ইউএনও’র বদলি নিয়ে এর আগে স্থানীয় জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের নেতাকর্মীরা মানববন্ধন করেছিলেন এবং সে সময় একটি বদলির আদেশ স্থগিতও হয়েছিল। তবে ১ মার্চের নতুন বদলি আদেশ ও চেয়ারম্যানের ফিরে আসার মধ্য দিয়ে দীর্ঘদিনের চলমান দ্বন্দ্বের অবসান ঘটবে এবং এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd