1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 5:41 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহে ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনের সম্মানে শিবিরের ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল

  • Update Time : Sunday, March 1, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:

ঝিনাইদহে ভ্রাতৃপ্রতিম বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সম্মানে সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর ঝিনাইদহ জেলা শাখা।
রবিবার বিকালে শহরের লা এলিমেন্তো রেস্টুরেন্ট-এ আয়োজিত এ মাহফিল পরিণত হয় পারস্পরিক সংলাপ, সম্প্রীতি ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মিলনমেলায়।

জেলা শিবিরের সভাপতি উবাইদুর রহমান খাঁনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি শেখ আল-আমীন, জেলা শিবিরের সাবেক সভাপতি আরিফ হোসেন, জেলা সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা খেলাফত ছাত্র মজলিসের সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আ. রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা পর্বে বক্তারা পবিত্র রমজানের শিক্ষা—আত্মশুদ্ধি, সংযম, ন্যায় ও মানবকল্যাণ—ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। তারা শিক্ষাঙ্গনে সুস্থ ধারার ছাত্ররাজনীতি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক সংলাপের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, শিক্ষা পরিবেশ ও তরুণ সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা সময়ের দাবি।

পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও দায়িত্বশীল সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
ইফতার মাহফিলটি জেলার ছাত্রসমাজের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd