1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 5:40 am
শিরোনামঃ
রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বন্দর বাজারে জাল নোটসহ যুবক আটক, পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে জেলা গোয়েন্দা ও পুলিশের যৌথ অভিযানে ০৭ জন ভিসা প্রতারক গ্রেফতার।

  • Update Time : Monday, March 2, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০৭ জন ভিসা প্রতারক সহ অনলাইন জুয়ারী গ্রেফতার।

রবিবার (১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান।

মাননীয় পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জলঢাকা থানাধীন টেঙ্গনমারী বাজারস্থ জনৈক মোঃ কালাম হোসেন এর চায়ের দোকানে অভিযান পরিচালনা করিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ধৃত আসামীরা হলেন, ১। শাহ মোহাম্মদ বুলেট (২৫), পিতা-মোঃ আশরাফুল আলম, সাং-বামনা বামনী, খুটামারা, থানা-জলঢাকা ২। মোঃ আদর আলী (২৪), পিতা-মোঃ জোনাব আলী, সাং-উত্তর কালিকাপুর শালডাঙ্গা, থানা-কিশোরগঞ্জ ৩।

মোঃ হাসান আল ফিরোজ (ছোটন) (২৪), পিতা-মোঃ আসাদুজ্জামান, সাং- কচুকাটা খুনিটারী, থানা-নীলফামারী সদর ৪। মোঃ মনিরুজ্জামান সজীব (২৫), পিতা-মোঃ শামসুল হক, সাং-ভেরভেরি কান্দুরার মোড়, থানা-কিশোরগঞ্জ ৫। মোঃ রাকিবুল হাসান লাবিব (১৯), পিতা-মোঃ শহীদুল্লাহ স্বপন, সাং-খালিসা খুটামারা হাফেজিয়া, থানা-জলঢাকা, ৬। মোঃ সিরাজ উদ্দিন (২৩), পিতা-মোঃ আব্দুল করিম, সাং- কিসামত বটতলা, গানা-জলঢাকা ৭। মোঃ আহসান হাবিব (হাসান) (২৪), পিতা-মোঃ হাজিরুল ইসলাম, সাং- কচুকাটা কুটিপাড়া, থানা-নীলফামারী সদর, সকলের জেলা-নীলফামারীদেরকে আটক করিতে সক্ষম হয়। বিধি মোতাবেক তল্লাশীকালে ধৃত ১নং আসামী শাহ মোহাম্মদ বুলেট এর দেহ তল্লাশী করিয়া ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ০১ টি রেজিঃ বিহীন মোটরসাইকেল, ধৃত ২নং আসামী মোঃ আদর আলী এর হেফাজত হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ধৃত ৩নং আসামী হাসান আল ফিরোজ

(ছোটন) এর হেফাজত হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ০১ টি রেজি: বিহীন মোটরসাইকেল, ধৃত ৪নং আসামী মোঃ মনিরুজ্জামান সজীব এর হেফাজত হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ধৃত ৫নং আসামী মোঃ রাকিবুল হাসান লাবিব এর হেফাজত হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ধৃত ৬নং আসামী মোঃ সিরাজ উদ্দিন এর হেফাজত হইতে ০১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ধৃত ৭নং আসামী মোঃ আহসান হাবিব (হাসান) এর হেফাজত হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ০১ টি রেজিঃ বিহীন মোটরসাইকেল সহ সর্বমোট ১১ (এগার) টি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ০৩ (তিন) টি রেজিঃ বিহীন SUZUKI Gboxer FI ABS SF মোটরসাইকেল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন গুলি যাচাইকালে সেগুলোতে অনলাইন ভিসা প্রতারণা সহ অনলাইন কেসিনো খেলার অ্যাপস এবং গুগল ক্রোমের হিস্টোরি সহ বিভিন্ন অনলাইন বেটিং এ্যাকাউন্ট লগ-ইন অবস্থায় দেখতে পাওয়া পাওয়া যায়। মামলা রুজু শেষে ধৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd