1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 1:11 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

  • Update Time : Monday, March 2, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের ঘটনায় এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া। তবে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত কিবরিয়া জেলার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।আর ভুক্তভোগী কিশোরী কিবরিয়ার প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ এপ্রিল ভুক্তভোগী ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন কিবরিয়া। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রতিবন্ধী ওই কিশোরী। গত আগস্ট মাসে বিষয়টি জানাজানি হয়। বিয়ের জন্য চাপ দিলে ওই কিশোরীর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান কিবরিয়া ও তার পরিবারের লোকজন।পরে স্থানীয়দের সহায়তায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা করেন। এতে প্রতিবেশী কিবরিয়া ও সহযোগিতার জন্য পারুল আক্তার (৪০) নামে এক নারীকে আসামি করা হয়। এদিনই পারুল আক্তারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। আর কিবরিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এদিকে গত ২২ ডিসেম্বর সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেয় ওই কিশোরী। অবশেষে আজ সোমবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, কিছুদিন আগে শিশুটির ডিএনএ পরীক্ষা করা হয়েছে। এখন কিবরিয়ার ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ ম্যাচ করলে সেই অনুযায়ী আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd