1. admin@moheshpurnews24.com : admin :
March 3, 2026, 1:11 am
শিরোনামঃ
মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়নের পশ্চিম পাশে তুলসিঘাঠ এর পূর্ব পাশে কাজীর বাড়ির মোরে একটি ট্রাকে দুর্ঘটনা ঘটে মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত লেদা মোচনী ট্রাক চালক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে ১০৮ কেজি গাঁজা সহ মাইক্রোবাস জব্দ ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন

  • Update Time : Monday, March 2, 2026

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা:
নেত্রকোনা সদর উপজেলায় যে কয়েকজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে তাদের মধ্যে মোঃ আজিজুর রহমান অন্যতম। তিনি সব রকম পরিস্থিতিতে সবসময়ই প্রস্তুত থাকেন। তিনি নেত্রকোনা সদর উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়ে চলেছেন। প্রতিটি ইউনিয়নে গিয়ে সাধারণ মানুষের দুঃখ লাগবে নিরলসভাবে কাজ করছেন।উপজেলার বিভিন্ন উন্নয়নেও রেখে চলেছেন অনন্য ভূঁমিকা। এখন সদর উপজেলার আপামর জনগণ আছেন স্বস্তিতে, এমন একজন যোগ্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কাছে পেয়ে সকল জনপ্রতিনিধি যেনো স্বস্তি ফিরে পেয়েছেন। আজিজুর রহমান এমন একজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যিনি তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করে থাকেন। তার নেই কোনো ক্লান্তি বা বিশ্রামের ভাবনা। তার চিন্তা ও চেতনায় শুধু মানুষের সেবা করা।

নেত্রকোনা সদর উপজেলার সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান সততার সাথে দায়িত্ব করে যাচ্ছেন। তিনি এই উপজেলায় যোগদানের পড়েই বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে মানবিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ছড়িয়ে পরেছে। মানবিক বিভিন্ন কাজের জন্য সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তিনি সকল মানুষের অন্তরে আছেন।উপজেলার জনপ্রতিনিধিদের মাধ্যমে জানা যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান ব্যাক্তি। যে কেউ তাদের সমস্যা নিয়ে তার কাছে গিয়ে অনায়াসেই সেবা গ্রহন করতে পারেন। তার মাধ্যমে উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীরা তাদের অধিকার ফিরে পেয়েছে ও সরকারি সকল সাহায্য সহযোগিতা পাচ্ছে। আজিজুর রহমানকে দেখতে যদি তোমরা সবে চাও নেত্রকোনা সদর উপজেলায় যাও, এই শিরোনামে বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে নজরে এসেছে সকলের। নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সাথে তিনি প্রতিদিন উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন।

এছাড়াও অনেক ভালো কাজের মাধ্যমে তিনি মানবিক অফিসার হিসেবে উপজেলার সাধারণ মানুষের মাঝে জায়গা করে নিয়েছেন। এই বিষয়ে নেত্রকোনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, আমরা সরকারের দেওয়া সকল প্রকার সামগ্রী জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানবিক পোস্টগুলো আমাদের নজরে আসে সেগুলো আমরা সাথে সাথে খোঁজ নিয়ে সমাধান করার চেষ্টা করি। মফস্বলে অনেক মানুষের খোঁজ আমাদের অজানা তাই মফস্বলের কোনো তথ্য পেলেই সে বিষয় গুলো আমরা গুরুত্ব সহকারে দেখি ও সমাধান করার চেষ্টা করি। তিনি আরও বলেন, আমরা সরকারের দায়িত্ব পালন করতে এসেছি। তাই আমি আমার সাধ্য মতো চেষ্টা করি ভালো কিছু করার। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd