1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 2:46 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসনের অভিযানে-২ প্রতিষ্ঠানকে-১ লাখ টাকা জরিমানা

  • Update Time : Wednesday, March 4, 2026

খ,ম,জায়েদ হোসেন (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান পরিচালিত হয়।
বুধবার-(৪ মার্চ) দুপুর-১২টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার জগৎ বাজার, আল মদিনা বাণিজ্যালয়, শাহ আমানত সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়েছে।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আল মদিনা বাণিজ্যালয় কে নগদ-৫০ হাজার টাকা এবং শাহ আমানতকে-৫০ হাজার টাকা করে  জরিমানা করা হয়।

দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,শারমিন আক্তার জাহান,পুলিশ সুপার শাহ মুহাম্মদ আব্দুর রব, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ইফতেখারুল আলম রেজভী,১ নং পুলিশ ফাঁড়ির আইসি নাসির সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট জগৎ বাজার, আনন্দবাজার, পেঁয়াজের পাইকারি বাজার, তেলের পাইকারি বাজার এবং চাউলের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাজার পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম তেমনটি বাড়েনি। তবে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, পবিত্র রমজান মাসজুড়ে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সাধারণ ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজার মনিটরিংয়ে আরো জোরদার করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd