1. admin@moheshpurnews24.com : admin :
April 23, 2026, 2:50 am
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Thursday, March 5, 2026

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি -আহমদ রেজা)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৭ রমজান পবিত্র বদর দিবস এবং আওলাদে রাসুল, আওলাদে গাউছুল আজম শাহ সুফি সৈয়দ মইনুদ্দিন আহম্মেদ আল হাসানী ওয়াল হুসাইনী আল মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) আনোয়ারা উপজেলার উত্তর বন্দরের মসজিদুল ইকরা প্রাঙ্গণে মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র খতমে কোরআন, গাউছিয়া খতম, মিলাদ-কিয়াম, দোয়া ও মোনাজাতের পাশাপাশি মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তারা বলেন, যুব সমাজ একটি দেশের অমূল্য সম্পদ। সঠিক দিকনির্দেশনা ও আদর্শিক চর্চার মাধ্যমে যুবকদের সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বক্তারা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনের জন্য মইনিয়া যুব ফোরামের ভূয়সী প্রশংসা করেন এবং যুব সমাজকে ঈমান-আকিদা মজবুত করে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে যুব ফোরামের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বদর দিবসের তাৎপর্য ও মাহে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন উত্তর বন্দর মদন চৌধুরী শাহি জামে মসজিদের সম্মানিত খতিবে মোকাররম মাওলানা মোহাম্মদ মাহফুজ উদ্দিন আল কাদেরী। তিনি শাহ সুফি সৈয়দ মইনুদ্দিন আহম্মেদ আল হাসানী ওয়াল হুসাইনী আল মাইজভান্ডারীর জীবন ও কর্ম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন KAFCO CBA সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আনিস উদ্দিন চৌধুরী।

মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ মামুন চৌধুরী, মজিবুর রহমান বুলু, মোহাম্মদ এস্কান্দর আলী চৌধুরী, মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ আল রুবেল, মোহাম্মদ এনামুল্লাহ ফয়সাল, আহমেদ হোসেন রাহুল, ইমরান হোসেন সজল, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ মারুফ, মোহাম্মদ জিয়া, রনি ও সজীবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার সদস্যবৃন্দ এবং স্থানীয় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
পরিশেষে মিলাদ-কিয়াম, বিশেষ দোয়া ও মোনাজাত এবং তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd