1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 7:46 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত এমপি সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম
ব্রেকিং নিউজঃ

ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর

  • Update Time : Thursday, March 5, 2026

মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধি:
গ্রামের মাটিতে বেড়ে ওঠা এক তরুণ আজ ঢাকার ছোট পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে এগিয়ে চলেছেন। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে আলমগীর কবীর এখন ছোট পর্দার উদীয়মান মুখ। অভিনয়ের পাশাপাশি তিনি ঢাকায় মেডিসিন ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন।

মায়ের চাকরির সুবাদে ঢাকায় আসা আলমগীর কবীরের স্বপ্নযাত্রা শুরু সেখান থেকেই। ধীরে ধীরে বিভিন্ন নির্মাতার নাটকে কাজ করে নিজের অবস্থান তৈরি করছেন তিনি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একাধিক একক নাটকে অভিনয় করে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই উঠতি অভিনেতা।

ঈদে প্রচারের অপেক্ষায় থাকা তাঁর উল্লেখযোগ্য একক নাটকগুলোর মধ্যে রয়েছে—সরদার রোকন পরিচালিত ‘পোড়া মরিচ’, আনিসুর রহমান রাজীবের ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’, আমিরুল ইসলাম অরুনের ‘দ্যা বেল্ট’, শাফিন আহমেদের ‘স্বামী যখন অমানুষ’ এবং সেলিম খানের ‘বাবার পেনশনের টাকা’।

নাটকগুলোতে তিনি বিভিন্ন পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। চরিত্রগুলো ছোট হলেও গল্পের গুরুত্বপূর্ণ বাঁকে উপস্থিত থেকে দর্শকের মনোযোগ কাড়ার চেষ্টা করেছেন বলে জানান তিনি।

আলমগীর কবীর বলেন, “ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে কাজ করেছি। কিছু নাটক ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, আরও কয়েকটি ঈদে প্রচার হবে। বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি। আশা করছি, নাটকগুলো দর্শকের ঈদ আনন্দকে আরও দ্বিগুণ করবে।”

গ্রাম থেকে উঠে আসা এই তরুণ অভিনেতার প্রত্যাশা—পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে ছোট পর্দায় নিজের একটি শক্ত অবস্থান তৈরি করা। ঈদের নাটকগুলো দর্শকমহলে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd