1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 12:53 am
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ

  • Update Time : Friday, March 6, 2026

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব পালনরত এক শিক্ষক লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানিয়েছে, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানা পরীক্ষার হলে নকলের অভিযোগে দুই পরীক্ষার্থীকে শনাক্ত করেন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে জানালে এ সময় অভিযুক্তরা তাকে লাঞ্ছিত করে।
পরবর্তীতে পরীক্ষা শেষে হল থেকে বের হলে ওই দুই পরীক্ষার্থী শিক্ষক সোহেল রানার উপর অতর্কিত হামলা ও মারধর করে আহত করে।

পরে অন্যান্য শিক্ষকদের সহায়তায় আহত শিক্ষককে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এবিষয়ে ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা মুঠোফোনে বলেন, আমি পরীক্ষার হলে দায়িত্ব পালনকালে দুই শিক্ষার্থী নকল করছিলো। আমি তাদের বাধা প্রদান করলে তারা আমাকে লাঞ্ছিত করে এবং হল থেকে বের হলে আমাকে দেখে নেবে বলে হুমকি প্রদান করে। অতঃপর আমি ঝামেলা এড়াতে অন্য সিড়ি দিয়ে নিচে নামার সময় তারা আমার উপর অতর্কিত হামলা করে।

কলেজ প্রশাসন জানায়, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসনের কঠোর নজরদারির অংশ হিসেবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার কার্যক্রম অব্যাহত রয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত দুই পরীক্ষার্থী হলেন, আইডিয়াল ল’ কলেজের এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী মোঃ রাসেল মিয়া ও শরিফুল ইসলাম।

প্রশাসন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd