1. admin@moheshpurnews24.com : admin :
March 7, 2026, 2:35 am
শিরোনামঃ
জাল টাকা সহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ গাইবান্ধা। কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সভাপতি জাহাঙ্গীর সম্পাদক আপেল  আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনাবাসীকে আধুনিক পৌরসভা উপহার দিতে প্রস্তুত, নেত্রকোনা পৌরসভার প্রশাসক – আরিফুল ইসলাম সরদার নেত্রকোনায় ভুয়া’ ওয়ারিশান সনদে মেয়েদের বঞ্চিতের অভিযোগ, ইউপি প্রশাসক ও সচিবকে শোকজ চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ সাঘাটায় উপজেলা গোয়ালঘরে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ
ব্রেকিং নিউজঃ
জাল টাকা সহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ গাইবান্ধা। কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সভাপতি জাহাঙ্গীর সম্পাদক আপেল  আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনাবাসীকে আধুনিক পৌরসভা উপহার দিতে প্রস্তুত, নেত্রকোনা পৌরসভার প্রশাসক – আরিফুল ইসলাম সরদার নেত্রকোনায় ভুয়া’ ওয়ারিশান সনদে মেয়েদের বঞ্চিতের অভিযোগ, ইউপি প্রশাসক ও সচিবকে শোকজ চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ সাঘাটায় উপজেলা গোয়ালঘরে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ২ গরুর মৃত্যু এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ

নেত্রকোনাবাসীকে আধুনিক পৌরসভা উপহার দিতে প্রস্তুত, নেত্রকোনা পৌরসভার প্রশাসক – আরিফুল ইসলাম সরদার

  • Update Time : Friday, March 6, 2026

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের দায়িত্বের পাশাপাশি নেত্রকোনা পৌরসভার বিভিন্ন হতদরিদ্র, প্রতিবন্ধীদের পাশে সহযোগিতার হাত বাড়ানো প্রতিদিনের রুটিনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের। তিনি একজন সফল ব্যক্তি তার সততা, আদর্শ ও দৈনন্দিন কর্মদক্ষতার জন্য নেত্রকোনা পৌরসভার সর্ব সাধারণের এবং সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করেছেন স্হানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার। তিনি নেত্রকোনা পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে তার উপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।

তিনি নেত্রকোনা পৌরসভার প্রশাসক হিসেবে অল্প সময়ের মধ্যে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করে ইতোমধ্যে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তিনি এই পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে পাল্টে গেছে পৌরসভার অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত আছেন তিনি। পৌরসভার প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে সার্বক্ষণিক সেবামূলক কাজ করে পৌরবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন। বর্তমানে পৌরসভা কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোনো অনুমতি। ইচ্ছা করলেই যে কেউ তার অফিসে

বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন। জনসাধারণকে অফিস রুমে নির্বিঘ্নে প্রবেশ করার জন্য তিনি অনুমতি দিয়েছেন। সৎ-সাহস ও সদিচ্ছা থাকলে একজন মানুষই যে আস্ত সিস্টেমকে বদলে দিতে পারেন তা প্রমাণ করে দিয়েছেন তিনি। তিনি পৌরসভায় প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই তার মানবিকতা ও সততার খ্যাতি পুরো পৌরসভায় ছড়িয়ে পড়েছে। আরিফুল ইসলাম সরদার তার দপ্তরের কাজের পাশাপাশি সাধারণ মানুষ যে কোনো সমস্যার জন্য পরামর্শ চাইলে তিনি তা ধৈর্য্যর সহিত সরাসরি তাদেরকে পরামর্শ ও সমাধান দেন। ইতিমধ্যে পৌরসভার আওতাধীন সকল মসজিদ,মাদ্রাসা ও মন্দিরে বিভিন্ন অনুদান দিয়েছেন তিনি। নানান পজেটিভ কর্মকাণ্ডে পৌর এলাকা জুড়ে দক্ষ, ও মানবিক প্রশাসক হিসেবে পরিচিত পেয়েছেন আরিফুল ইসলাম সরদার। পৌরসভার দুর্নীতি বন্ধেও তিনি তার অবস্থানে কঠোর ভাবে দায়িত্ব পালন করছেন।

নেত্রকোনা পৌরসভার উচ্চমান সহকারী নন্দন কুমার দত্ত বলেন, আমাদের পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার স্যার অনেক ভালো মানুষ,স্যারের কোনো তুলনা হয় না, তিনি সত্যিই একজন জনবান্ধব অফিসার।আর আমি সবসময়ই স্যারের পাশে থেকে কাজ করে যাচ্ছি, স্যার অনেক ভালো মানুষ, আমি স্যারের সাফল্য কামনা করছি। এবিষয়ে নেত্রকোনা পৌরসভার কর আদায়কারী(“ক” শ্রেণী) মোঃ কামরুল হাসান বলেন, পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার স্যার সত্যিই একজন জনবান্ধব অফিসার। তিনি পৌরসভার মানুষের উন্নয়নে সকল ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই তিনি গ্রহণ করছেন। তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা হয়েও জনপ্রতিনিধির মতই সবাইকে নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমি স্যারের সাফল্য কামনা করছি। নেত্রকোনা পৌরসভার সার্বিক বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, নেত্রকোনা পৌরসভার

‘জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমি পৌরবাসীর জন্য কাজ করে যাচ্ছি। আমার উপর অর্পিত সরকারের প্রতিটি দায়িত্ব সফল করতে আমি অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মানবসেবার ব্রত নিয়েই চাকরিতে এসেছি। আমি নেত্রকোনা পৌরবাসীর জন্য যেটা করছি, তা আমার দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই করছি। অন্যদিকে নেত্রকোনা পৌরসভার অসংখ্য মানুষ পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রশংসা করে বলেন, এরকম একজন প্রশাসক আমাদের পৌরসভায় দীর্ঘদিন থাকলে আমাদের পৌরসভা হবে দুর্নীতিমুক্ত, একটি আধুনিক পৌরসভা। পাশাপাশি গরিব, দুঃখী, অসহায় এবং সকল শ্রেণীপেশার মানুষের কল্যাণ হবে সুনিশ্চিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd