1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 1:40 am
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

পলাশবাড়ীতে বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি

  • Update Time : Saturday, March 7, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নম্বর মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় প্রায় তিন দশক আগে বাজার স্থাপনের জন্য দানকৃত জমি দ্রুত দখলমুক্ত করে সেখানে হাট-বাজার স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায় ১৯৯৮ সালের ১৪ জুন চন্ডিপুর গ্রামের বাসিন্দা মোঃ ছলেমান আলী মোঃ মফসেল হক ও মোঃ সাকোয়াতজ্জামান যৌথভাবে ৫ শতাংশ জমি হাট-বাজার স্থাপনের উদ্দেশ্যে দানপত্রের মাধ্যমে প্রদান করেন।

দানকৃত জমির রেজিস্ট্রি দলিল নম্বর ৩৪২৯ যা গাইবান্ধার পলাশবাড়ী সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত। দলিল অনুযায়ী জমিটির মৌজা চন্ডিপুর নতুন দাগ নম্বর ১১৭৯ এবং মোট পরিমাণ ৫ শতাংশ।

এলাকাবাসীর অভিযোগ জনস্বার্থে দান করা ওই জমির মূল দলিলের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও একটি স্বার্থান্বেষী মহল ইতোমধ্যে জমিটি দখলের চেষ্টা করছে।

এমনকি সেখানে দীর্ঘমেয়াদি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও শোনা যাচ্ছে।

দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে জমিটি বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের মতে জনস্বার্থে দানকৃত এই সম্পত্তি রক্ষা করা এবং সরকারের নিয়মিত খাজনা আদায় নিশ্চিত করার পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত হাট-বাজার স্থাপন এখন সময়ের দাবি।
বর্তমানে বাজারের নির্দিষ্ট জায়গা না থাকায় গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের দুই ধারে অস্থায়ীভাবে বাজার বসে ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
এলাকাবাসীর দাবি দানকৃত জমিটি দ্রুত দখলমুক্ত করে সেখানে পরিকল্পিতভাবে বাজার স্থাপন করা হলে একদিকে যেমন জনদুর্ভোগ কমবে অন্যদিকে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও অনেকটা হ্রাস পাবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd