কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নের কামালিয়ার চর এলাকায় অবস্থিত সুফিয়া–মান্নান ফাউন্ডেশন এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ) বিকাল ৩টায় ফাউন্ডেশনের নিজস্ব সভা কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সুফিয়া–মান্নান ফাউন্ডেশন মানবকল্যাণ, শিক্ষা সহায়তা এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোবারক হোসেন সুমন এর অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অত্র ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও উপস্থিত অতিথিবৃন্দ যৌথভাবে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সভা শেষে ফাউন্ডেশনের আগামী দিনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।