1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 10:21 pm
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

সাদুল্লাপুরে এসিল্যান্ডের গাড়ি দেখে পালানোর চেষ্টাঃ ধানখেতে উল্টে গেল ট্রাক্টর

  • Update Time : Saturday, March 7, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের গাড়ি দেখে পালানোর চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর ধানখেতে উল্টে গেছে। এ সময় ট্রাক্টরটির ধাক্কায় রাস্তার পাশে থাকা একটি মুরগির ঘর ভেঙে যায়। দুর্ঘটনায় চালকসহ সংশ্লিষ্টরা প্রাণে বেঁচে গেলেও স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গত শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, এসিল্যান্ডের গাড়িটি এলাকায় আসার পর ট্রাক্টর চালক আতঙ্কিত হয়ে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি রাস্তার পাশের একটি মুরগির ঘরে সজোরে ধাক্কা দিয়ে পাশের ধানখেতে উল্টে যায়। এতে ঘরটি ক্ষতিগ্রস্ত হলেও চালক ও ট্রাক্টরে থাকা অন্যরা অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

ঘটনার বিষয়ে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাড়ি দেখে ভয়ে দ্রুত সটকে পড়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট এসিল্যান্ড জানান ভিন্ন কথা। তার দাবি:
প্রশাসন কাউকে ধাওয়া করেনি। চালক সম্ভবত অবৈধ কোনো কাজে যুক্ত ছিলেন বা বৈধ কাগজপত্র না থাকায় ধরা পড়ার ভয়ে নিজেই বেপরোয়াভাবে পালানোর চেষ্টা করেন।
অতিরিক্ত গতির কারণে চালক নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd