1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 9:08 pm
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, March 8, 2026

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম ও গৃহীত পদক্ষেপ তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ, মানব পাচার রোধ, মাদকবিরোধী অভিযান জোরদার, শহরের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বাজার মনিটরিং বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বক্তারা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd