1. admin@moheshpurnews24.com : admin :
March 9, 2026, 3:49 pm
শিরোনামঃ
গণ-অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলার মামলায় লালমাই উপজেলা আওয়ামী লীগের নেতা রনি গ্রেফতার ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনু্ঠিত ‎ ‎ পলাশ বাড়ী উপজেলার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মহদীপুরে চলছে মাটি কাটার মহোৎসব জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কক্সবাজারে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমি আপনাদের নেতা নই, সন্তান”— কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহেশপুর উপজেলা জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি গাইবান্ধা সুন্দরগঞ্জে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জে পরকীয়ার সালিশ নিয়ে সংঘর্ষে নিহত ১

  • Update Time : Monday, March 9, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকায় পরকীয়া সম্পর্ক নিয়ে সালিশ বৈঠক কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চার জন। রবিবার (৮মার্চ) রাত ১১টার সময় শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনাটি ঘটে। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌরসভার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিয়ত হয়। রবিবার রাতেও বিষয়টি নিষ্পত্তির জন্য দুই পক্ষ সালিশে বসেন। তবে, দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় সাহিদা খাতুনের পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলার মুখে অপরপক্ষ পতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসুর রহমান। এ ঘটনা উভয় পক্ষের আরও চার জন আহত হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে । ঘটনার পর থেকে অভিযুক্ত পরিবারে সদ্যসরা পলাকত রয়েছে। তাদের গ্রেফতার পুলিশ অভিযান চালাছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd