1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 12:49 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

আমি আপনাদের নেতা নই, সন্তান”— কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল

  • Update Time : Monday, March 9, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা, ঝিনাইদহ:

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কে.এম. আমিরুজ্জামান খান শিমুল বলেছেন, “বিএনপির কেন্দ্রীয় নেতা বলে ভাববেন না আমি অনেক বড় কিছু। আমি আপনাদের সন্তান। যখন খুশি ডাকবেন, আমি আপনাদের পাশে থাকব।”
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ঝিনাইদহের কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “ঝিনাইদহ-৩ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত না হলেও এই এলাকার উন্নয়ন থেমে থাকবে না। বিএনপির শাসনামলে যেমন উন্নয়ন হয়েছে, তেমনি ভবিষ্যতেও হবে। প্রয়াত এমপি শহিদুল ইসলাম মাস্টারের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ ইনশাল্লাহ সম্পন্ন করা হবে।”

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শে দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তার নেতৃত্বে দেশ গড়ার কাজে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস.কে.এম. সালাহউদ্দিন বুলবুল সিডল। প্রধান বক্তা ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মুহতামিম মাওলানা নরুন নবী আশিকী।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd