1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 4:17 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

ব্রাহ্মণবাড়ীয়ায় বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

  • Update Time : Tuesday, March 10, 2026

ব্রাহ্মণবাড়িয়া জেলার  বাঞ্ছারামপুর
উপজেলায়  প্রান্তিক ও দুস্থ পরিবারের জন্য সরকারের বিশেষ সহায়তা কার্যক্রম ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য  মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মোঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল  মান্নান এমপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন জাহান আক্তার, পুলিশ সুপার  শাহ্ মোঃ আব্দুর রউফ।  
স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খালেক এম এ (পিএসসি), অ্যাডভোকেট জিয়া উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক এ কে এম মুসা (ভিপি)।
সরকারের এই পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী মা অথবা পরিবারের নারী প্রধানরা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে (G2P) মাসিক নির্দিষ্ট হারে আর্থিক সহায়তা পাবেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড সম্বলিত আধুনিক প্রযুক্তির এই কার্ড ভবিষ্যতে ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এই কার্ড বিতরণের মাধ্যমে উপজেলার কয়েক হাজার নারী-প্রধান ও অসচ্ছল পরিবার সরাসরি উপকৃত হবে।
ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd