1. admin@moheshpurnews24.com : admin :
March 10, 2026, 3:56 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলার শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে অসহায় নারীদের মাঝে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের ঈদ বস্ত্র বিতরণ আমতলীতে সাংবাদিক সমন্বয় পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে হলেও বাজার ইজারা মুক্ত করতে হবেঃ এম এ হান্নান এমপি ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান ভৈরবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন তেজগাঁওয়ে ৪৭টি মাথার খুলি উদ্ধার, মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

ভৈরবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

  • Update Time : Tuesday, March 10, 2026

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় সরকারের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় ভৈরব উপজেলার বড় তুলাকান্দী এলাকার ওয়াহেদ আলী শাহ মাজার মাঠ সংলগ্ন স্থানে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. শরিফুল আলম। তিনি বলেন, সরকারের এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি আশ্বস্ত করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড পেতে কাউকে কোনো ধরনের চাঁদা বা ঘুষ দিতে হবে না।

এ বিষয়ে কোনো ধরনের হয়রানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভৈরব সার্কেল অফিসারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, অসহায় দরিদ্র মানুষ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd