1. admin@moheshpurnews24.com : admin :
April 22, 2026, 5:47 pm
শিরোনামঃ
নারায়ণগঞ্জ পুলিশের সোর্স মামুন কে কুপিয়েছে দূর্বৃত্তরা ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সিটি কলেজে হামলার প্রতিবাদে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের স্মারকলিপি প্রদান কাঁঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন চট্টগ্রাম নগরীর অস্ত্রধারী সন্ত্রাসী দিদারুল আলম মাসুম গ্রেফতার গাইবান্ধার উপজেলায় সাঘাটায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ, জেলাজুড়ে উচ্ছ্বাস এবং নতুন প্রত্যাশা কিশোরগঞ্জ জেলা পুলিশের দায়িত্বে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
ব্রেকিং নিউজঃ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১

  • Update Time : Wednesday, March 11, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে (১১ মার্চ) গভীর রাতে এ অভিযানগুলো পরিচালনা করা হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় শিবগঞ্জ উপজেলার আড়গাড়া চকসিরামপুর গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে মোঃ আলীম (৩২) কে ফেন্সিডিলের বিকল্প ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসক্যাপ ডিএক্স সিরাপসহ হাতেনাতে আটক করা হয়। অপর অভিযানে চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের বিকল্প ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসক্যাপ ডিএক্স সিরাপ এবং ৩১৭০ পিস নেশাজাতীয় টেনসিউইন ট্যাবলেট জব্দ করে। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত আসামিসহ জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামিসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd