1. admin@moheshpurnews24.com : admin :
March 12, 2026, 7:42 pm
শিরোনামঃ
ফরিদপুরে বিসিসি’র উদ্যোগে সরকারি কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ গাইবান্ধায় ভিজিএফের পচাঁ চাল বিতরনের অভিযোগ আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ; সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ কাজ করার আহবান ‎সুন্দরবনে কোস্টগার্ডের অআটকভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ  ডাকাত সুন্দরগঞ্জ আঃ মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সকল প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও মিলনমেলা ২০২৬ পলাশবাড়ীতে বাসা ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যকলাপ! এলাকাবাসীর হাতে আটক ‘লেংড়া তালেব’ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

  • Update Time : Thursday, March 12, 2026

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।

রবিবার কোটচাঁদপুর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান নিজ হাতে এসব খেজুর বিতরণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর উপজেলার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। তালিকা অনুযায়ী উপজেলার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ও প্রতিনিধিদের কাছে খেজুর তুলে দেওয়া হয়, যাতে রোজাদার এতিম খানার শিক্ষার্থীরা ইফতারে তা ব্যবহার করতে পারেন।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এবং সাধারণ মানুষের মাঝে সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে এই খেজুর বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরবের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর উপজেলার এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
বিতরণ কার্যক্রমে পি আই কর্মকর্তা জহিরুল ইসলাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd