1. admin@moheshpurnews24.com : admin :
March 13, 2026, 9:43 pm
শিরোনামঃ
কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন ‎মোংলায় একই পরিবারের ৯ জনকে পাশাপাশি দাফন করা হলো পলাশবাড়ীতে অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে অজ্ঞাতনামা এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পুলিশের অভিযানে কুড়িগ্রামে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধার চরাঞ্চলের মানুষের বাড়ি ফেরা যেন এক কঠিন বাস্তবতার ছবি। হঠাৎ ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত, বিপাকে গোবিন্দগঞ্জের চাষিরা চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১
ব্রেকিং নিউজঃ

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

  • Update Time : Friday, March 13, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) থেকে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বাংলাদেশি নাগরিক ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার জয়ধরখালির বড় বড়াই কাউরাইদ এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাই (২৭) (পাসপোর্ট নং- A12776759) কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

চেকিংয়ের সময় বিজিবির আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে করা হলে তার পায়ুপথ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বার দুটি চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি কর্তৃক পরীক্ষা করে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করা হয়েছে। যার মোট ওজন ২৩১.৮১ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সব ধরনের অপকৌশল প্রতিরোধে সবসময় সজাগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd