1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 5:31 am
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

হঠাৎ ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত, বিপাকে গোবিন্দগঞ্জের চাষিরা

  • Update Time : Friday, March 13, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার জেলা গোবিন্দগঞ্জ উপজেলা এ হঠাৎ ভারি বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে কৃষকদের স্বপ্নের আলুক্ষেত। শুক্রবার (১৩ মার্চ) ভোরে আকস্মিক এই বৃষ্টিতে উপজেলার শাখাহার ইউনিয়ন ও রাজাহার ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ আলুর জমিতে পানি জমে যায়। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

স্থানীয় কৃষকরা জানান এ বছর আলুর ফলন ভালো হওয়ায় তারা বেশ আশাবাদী ছিলেন। অনেকেই জমি থেকে আলু তোলার প্রস্তুতিও নিচ্ছিলেন।
কিন্তু হঠাৎ ভোরের ভারি বর্ষণে জমিতে পানি জমে যাওয়ায় সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

কৃষকদের আশঙ্কা জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে আলু পচে যেতে পারে এবং এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। অনেক কৃষক ঋণ ও ধারদেনা করে আলু চাষ করেছেন। ফলে ফসল নষ্ট হলে তাদের চরম বিপাকে পড়তে হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের জরুরি নজরদারি ও সহায়তা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জমি থেকে দ্রুত পানি সরিয়ে ফসল রক্ষা করা। অন্যথায় ভালো ফলনের আশায় করা সব পরিশ্রমই বৃথা হয়ে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd