1. admin@moheshpurnews24.com : admin :
March 16, 2026, 9:53 pm
শিরোনামঃ
কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণে মানবিক দৃষ্টান্ত গড়েছে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক: উগ্রবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত। গাইবান্ধায় ভিজিএফ চালের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে হুজরাপুর করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুরাইন রেলগেটে টোকেন বাণিজ্যে জিম্মি সিএনজি চালকরা; নেপথ্যে চাঁদাবাজ সিন্ডিকেট গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে ফুলেল শুভেচ্ছা রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহাফুজুর রহমান রিটন সাতক্ষীরার নারকেলতলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সরকারি তহবিলের চেক প্রদান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পালংখালীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ জাহেদ আলম (সাগর)…
ব্রেকিং নিউজঃ

গাইবান্ধায় ভিজিএফ চালের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে

  • Update Time : Monday, March 16, 2026

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলায় ভিজিএফ এর চাল না পেয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কার্ডধারীরা।
সোমবার সকাল ১১টায় গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় মহদীপুর ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজাদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন।

বক্তারা অভিযোগ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজাদুল ইসলাম দুর্নীতির আশ্রয় নিয়ে অন্তত ১৫ জন ভিজিএফ কার্ডধারীকে তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত করেছেন।
আজ সকালে কার্ডধারীরা চাল নিতে গেলে চেয়ারম্যানের হাতে অনেকে লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ বাবু মিয়া এবং ভুক্তভোগী মোছাঃ শাহিনুর খাতুন ও মোছাঃ পারভিন খাতুন।
তারা বলেন সরকারি সুবিধা থেকে গরিব মানুষকে বঞ্চিত করা এবং তাদের সাথে দুর্ব্যবহার কোনোভা বেই মেনে নেওয়া যায় না।
তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত চেয়ারম্যানের অপসারণ দাবি করেন।
সড়ক অবরোধের ফলে ওই রুটে যান চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়।
পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
মানববন্ধনে কার্ডধারী ছাড়াও এলাকার সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd