মোঃ মনিরুজ্জামান মহেশপুর প্রতিনিধি :-
উগ্রবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে মহেশপুর একটি হোটেলে হেযবুত তওহীদ মহেশপুর উপজেলা শাখা কতৃক আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিভাগীয় আঞ্চলিক সভাপতি সামছুজ্জামান মিলন।সভায় সভাপতিত্ব করেন আবুল কাসেম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহামুদ হাসান মিলন, এ্যাডঃ আব্দুর রহিম জোয়ারদার, মজিবর রহমান জেলা সভাপতি। বিল্লাল হোসেন
উপজেলা সভাপতি ।প্রধান অতিথি বলেন শান্তি ও ন্যায় বিচার পেতে হলে আল্লার হুকুম কায়েম করতে হবে। তা না হলে সয়তানের কাজ বৃদ্ধি পাবে। আজ পশ্চিমা বিশ্ব একের পর এক মসুলমানদের উপর নির্যাতন করছে। তিনি আরো বলেন মাও সেতুনং লংমার্চ করে ছিলো শান্তির আশায় কিন্তু তার কোন ফলোপ্রসু কাজ হয়নি।আজ ইসলামের নামে চলছে জংগীবাদ । ধর্মের প্রকৃত বার্তা দিতে চায়। আল্লাহর আইন শাসন করতে চায় এই বলে যারা ভোট যেয়েছে তারা আজ সেই জায়গায় নেই।আইনের শাসন চায় মানুষ কিন্তু মানুষ কি সেই বিচার পাচ্ছে প্রশ্ন রইলো।