মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ:
কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা
বিদ্যালয়ের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় ২৫শে মার্চ, ২০২৬ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোটচাঁদপুর পাইলট মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কোহিনুর মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসাহক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপি’র সংগ্রামী সভাপতি ও সাবেক সফল মেয়র জনাব এসকেএম সালাহউদ্দীন বুলবুল সিডল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ভারপ্রাপ্ত কমান্ডার কোটচাঁদপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড জনাব মোঃ আব্দুল মান্নান।
গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি র বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিক মন্ডল ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক এসএম হুমায়ন কবির বিপুল।
ছাএীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৯ম শ্রেনির মেধাবী ছাএী
তাসনুভা ইসলাম সারা। পবিএ কোরআন তেলওয়াত করে ৭ম শ্রেনির ছাএী আফিয়া খাতুন ও পবিএ গীতা পাঠ করে ৮ম শ্রেনির ছাএী সৌরভা দাস। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু রাসেল।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম শফিক।