1. admin@moheshpurnews24.com : admin :
March 17, 2026, 9:56 pm
শিরোনামঃ
কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য পীরগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলে প্রধান অতিথি মাওলানা নুরুল আমিন উখিয়ার বালুখালীতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলিসহ চোরাকারবারী আটক। মহেশপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের বিশেষ সভা অনুষ্ঠিত। এতিমদের উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা রানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন যশোরের বাঘারপাড়া উপজেলা খাজুরায় ১১১ পরিবারকে ঈদ উপহার দিল তাবাসসুম ফাউণ্ডেশন নাসিরনগরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মহেশপুরের স্বরুপপুর ইউনিয়নে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

উখিয়ার বালুখালীতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলিসহ চোরাকারবারী আটক।

  • Update Time : Tuesday, March 17, 2026

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম,
,কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তি হলেন কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী ডাকঘরের আনজুমানপাড়া গ্রামের মোঃ আব্দুল সালামের ছেলে মোঃ গোফুর (৩১)। তার মায়ের নাম মৃত ছায়েরা খাতুন।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল বাংলাদেশের অভ্যন্তরে ফাইসাখাল নামক স্থানে অবস্থান নেয়। পরে বিকাল আনুমানিক ৫টার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নৌকাযোগে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখা যায়।
এ সময় বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তিনি বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাসহ মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা কেওড়া বাগানের ঘন জঙ্গলের ভেতরে ধাওয়া করে তাকে কর্দমাক্ত অবস্থায় নৌকাসহ আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে আটক ব্যক্তির নৌকা তল্লাশি করে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা, একটি দেশীয় বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি মিয়ানমার থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি কিনে এনে বাংলাদেশে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম আরও জানান, মাদক ও অস্ত্র সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলি এবং আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক, অস্ত্রসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদকবিরোধী এসব অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd